ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পুলিশ রুমাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান দুদিন রিমান্ডের আদেশ দেন।
রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।